Devadex

সম্পূর্ণ বিনামূল্যে অনলাইনে শরী’আহ স্নাতক মদীনা বিশ্ববিদ্যালয়ে (অ্যাডমিশন এ্যান্ড গাইডলাইন)

gumroad   $1.00   by rahbiproduction
new today

সম্পূর্ণ বিনামূল্যে অনলাইনে শরী’আহ স্নাতক মদীনা বিশ্ববিদ্যালয়ে (অ্যাডমিশন এ্যান্ড গাইডলাইন)মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন অনেকের থাকলেও সুযোগ ও সময় হয়তো অনেকেরই হয়নি। আবার ছাত্রদের সুযোগ সরাসরি থাকলেও ছাত্রীদের সুযোগ নেই। কিংবা মাদরাসার শিক্ষার্থীদের সুযোগ থাকলেও জেনারেল শিক্ষার্থীদের সুযোগ নেই। এরকম নানান প্রতিবন্ধকতা কাটিয়ে দারুন একটি সুযোগ এসেছে আন্তর্জাতিক ছাত্র-ছাত্রীদের জন্য।মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক ছাত্র ও ছাত্রীদের জন্য একটি বিশেষায়িত অনলাইন (Online Bachelor of Shariah) ব্যাচেলর অফ শরীয়াহ প্রোগ্রাম চালু করার ঘোষণা দিয়েছে। এই কার্যক্রমটি মূলত খাদেমুল হারামাইন আশ-শারীফাইন কিং আবদুল্লাহ বিন আব্দুল আজিজ ওয়াকফ-এর আর্থিক সহযোগিতায় পরিচালিত হচ্ছে, যার মাধ্যমে যোগ্য আবেদনকারীদের জন্য বিনামূল্যে শিক্ষাবৃত্তি বা স্কলারশিপের সুযোগ রাখা হয়েছে। আগ্রহী প্রার্থীদের অবশ্যই সৌদি আরবের বাইরের নাগরিক হতে হবে, উচ্চমাধ্যমিক সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এবং আরবি ভাষায় পারদর্শী হওয়া আবশ্যক। ভর্তির সম্পূর্ণ প্রক্রিয়াটি বিশ্ববিদ্যালয়ের অনলাইন পোর্টালের মাধ্যমে সম্পন্ন করতে হবে এবং একটি অফেরতযোগ্য প্রাথমিক আবেদন ফি জমা দিতে হবে। ডিগ্রি অর্জনের জন্য শিক্ষার্থীদের সকল অনলাইন কোর্স শেষ করার পাশাপাশি মদীনা বিশ্ববিদ্যালয়ে গিয়ে নির্ধারিত কেন্দ্রে উপস্থিত হয়ে একটি চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। মূলত বৈশ্বিক স্তরে ইসলামী শিক্ষা ছড়িয়ে দিতে এবং আধুনিক প্রযুক্তির মাধ্যমে সহজলভ্য শিক্ষা পদ্ধতি নিশ্চিত করাই এই প্রোগ্রামের মূল লক্ষ্য।এই প্রোগ্রাম এ ভর্তির নির্দেশিকা মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে পিডিএফ আকারে আরবিতে প্রকাশ করা হয়েছে। সেই নির্দেশনাটি রেফারেন্স হিসেবে ধরে প্রতিটি বিষয় আমরা অত্যন্ত সহজভাবে বাংলা ভাষায় উপস্থাপন করার চেষ্টা করেছি। যারা আরবিতে খুবই দক্ষ তারা খুব সহজেই সেখান থেকে তথ্যগুলো পড়ে নিতে পারবেন। আমাদের এই ই-বুকটি মূলত তাদের জন্য যারা আরবি ভাষায় দক্ষ কিন্তু আরেকটু সহজভাবে বুঝতে চান এবং যারা জেনারেল শিক্ষিত কিন্তু আরবি শিখে পরবর্তী সময়ে এই প্রোগ্রামে ভর্তি হতে ইচ্ছুক।আমার দৃঢ় বিশ্বাস, এই ই-বুকটি প্রতিটি স্বপ্নচারী শিক্ষার্থীর জন্য একটি পূর্ণাঙ্গ গাইডলাইন হিসেবে কাজ করবে। এই প্রত্যাশায় আমার ক্ষুদ্র উপহার ‘অনলাইনে শরী’আহ স্নাতক মদীনা বিশ্ববিদ্যালয়ে (অ্যাডমিশন এ্যান্ড গাইডলাইন)’।#MadinahUniversity #DistanceLearning #BAShariah #IslamicScholarship #FreeDegree #মদিনা_বিশ্ববিদ্যালয় #অনলাইন_শরীআহ_ডিগ্রি #ভর্তি_নির্দেশিকা

Get it → rahbiproduction.gumroad.com

Found on Devadex — the discovery index for independent software the big search engines bury. More from gumroad.

Report this listing